হবিগঞ্জ ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরু জবাই Logo চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি Logo চুনারুঘাটে শেকড় সামাজিক সংগঠনের ইফতার মাহফিল Logo চুনারুঘাট প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজকর্মী এখলাছুর রহমান Logo সুধিজনদের সম্মানে বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানীর উদ্যোগে ইফতার মাহফিল Logo আলোকিত হবিগঞ্জ ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রমজান তালুকদার Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ Logo ইঞ্জিনিয়ার টিটন দাশের বিরুদ্ধে ভেকু বাণিজ্য ও সরকারি সম্পদ চুক্তি ছাড়া হস্তান্তরের অভিযোগ

আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না, ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আগামী পাঁচ বছরে আমি কোনো সম্পত্তি করব না। আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানী ভাতা পাই সেটাও আপনারা ইতোমধ্যেই জেনেছেন।

আজ (৪ এপ্রিল) মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার স্বচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১, ২০২৪-২০২৫ মৌসুমে উপশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ করা হয়।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মাধবপুর-চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ যেমন আমের রাজধানী মাধবপুর-চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ১ লাখ আমের চারা নিয়ে এসে দুই উপজেলায় রোপণ করব।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এসএম মুসলিম, শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরু জবাই

আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না, ব্যারিস্টার সুমন

আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪