হবিগঞ্জ ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে চুনারুঘাট ফুটবল একাদশের জার্সি উন্মোচন

  • তোফাজ্জল মিয়া:
  • আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ অংশ নিতে নতুন জার্সি উন্মোচন করেছে চুনারুঘাট উপজেলা ফুটবল একাদশ।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা সভাকক্ষে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলমের উপস্থিতিতে জার্সি উন্মোচন ও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোঃ সাজিদুল ইসলাম, বিশিষ্ট ফুটবলার ও ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, ক্রীড়ানুরাগী সুহেল মিয়া, ছাত্রনেতা শাহনেওয়াজ, সাংবাদিক মোঃ সুমন মিয়া, মোঃ তোফাজ্জল মিয়া প্রমুখ।

আগামীকাল শনিবার বাছাইপর্বে চুনারুঘাট উপজেলা একাদশ বনাম বানিয়াচং উপজেলা একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ ফরিদুর রহমান।

সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা দিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা হবিগঞ্জ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে চুনারুঘাট ফুটবল একাদশের জার্সি উন্মোচন

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫