হবিগঞ্জ ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ
পরিক্ষার হলে নকলে বাধা দেয়ার অভিযোগ

চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের এক সহকারী শিক্ষককে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম ফারহান খান। সে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তার শ্রেণি রোল নম্বর ৫৭। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের কাটানীপাড় (টিলাবাড়ি) গ্রামের শামসুল হকের ছেলে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার জারি করা বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, গত পরশু বুধবার (২৮ অক্টোবর) স্কুলে প্রথম পত্রের নির্বাচনী পরীক্ষা চলাকালে ২ নম্বর হলের দায়িত্বে থাকা কক্ষ প্রত্যবেক্ষক ও সহকারী শিক্ষক মোহাম্মদ আল-আমিনের সঙ্গে ওই শিক্ষার্থী অসদাচরণ করে এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অফিস নথিতে সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থী বা তার অভিভাবকের বক্তব্যের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

এ বিষয়ে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের বলেন, গত বুধবার স্কুলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পর শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে আমি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানাই এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নিই।
তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

পরিক্ষার হলে নকলে বাধা দেয়ার অভিযোগ

চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬