হবিগঞ্জ ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে ঐতিহ্যবাহী চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা ও গণমানুষের সাংস্কৃতিক জাগরণের প্রত্যয় নিয়ে কাজ করে আসা সংগঠনটির উদ্যোগে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে এ বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। পাহাড় ও সমতলের ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ উৎসবে চুনারুঘাটে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলা ঘটে। সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।

পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।” তিনি বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, চুনারুঘাট উপজেলাকে সারাদেশের মধ্যে একটি অন্যতম পাইলট প্রকল্প হিসেবে গড়ে তুলে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও বিস্তার ঘটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি মোহাম্মদ আবদুল হাই, সাংবাদিক চন্দন কুমার বর্মন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সমাজসেবক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ সংগঠনের উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন ১ অক্টোবর বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুতুল তৈরি, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

দ্বিতীয় দিন ২ অক্টোবর দুপুরে ‘এসো, রঙিন করি মুখ’ কর্মসূচির পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাহা ও মণিপুরী নৃত্য, ত্রিপুরাদের হোজাগিরি, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ঝুমুর ও সমবেত নৃত্য পরিবেশিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় পরিবেশিত হয় চন্দ্রাবতী রচিত বিখ্যাত নাটক ‘মলুয়া’। সবশেষে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও গাজীর গীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের সফল সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ পথচলায় সমাজ, মানুষ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬