হবিগঞ্জ ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

  • কামরুল হাসান :
  • আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক বাছাই’ পর্বে কলেজ পর্যায়ে হবিগঞ্জ জেলায় সেরা হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষাক্ষেত্রে অসামান্য নিষ্ঠা, সফল নেতৃত্ব, একাডেমি দক্ষতা, শিক্ষাবান্ধব চিন্তাধারা, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য, চলতি বছরেই জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অধ্যক্ষবৃন্দের ২১ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণে তিনি সেরা অধ্যক্ষ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া একই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয় জহুর চান বিবি মহিলা কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কৃত হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সিলেট আঞ্চলিক শিক্ষা অফিসের মাধ্যমে তার প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যাদি ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে।

অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাকে ভবিষ্যতে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও সৃজনশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬