হবিগঞ্জ ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক কৃষকের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। নিজের কেনা গরু ভারতীয় বলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর পাইকপাড়া গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে কৃষক নজরুল ইসলাম চুনারুঘাটের আমুরোড গরুর বাজার থেকে একটি গরু কিনে বাড়িতে নিয়ে আসেন। গরু কেনার প্রায় দেড় মাস পর একদিন রাত দেড়টার দিকে হাবিবুর রহমান হাবিব ওই কৃষকের বাড়িতে গিয়ে গরুটির ছবি তোলেন।

এ সময় গরুটিকে ভারতীয় বলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ করেন নজরুল। পরে তাঁকে ১০ হাজার টাকা দিতে হয়। এরপর পুলিশের ভয় দেখিয়ে আরও পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কৃষক নজরুল ইসলাম গ্রামের মুরব্বিদের বিষয়টি অবহিত করে বিচার দাবি করেন। পরে হাবিবুর রহমানের কাছে বিচার-সালিশের তারিখ চাওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর শুকুর বলেন, নজরুল হাবিবের নিজ ফার্মেসিতে গিয়ে তার হাতে ১০ হাজার টাকা দেন। এ সময় তিনি টাকাটি কীসের জানতে চাইলে তাঁরা কোনো উত্তর দেননি। পরে বিষয়টি জানাজানি হলে তিনি জানতে পারেন, নজরুল গরু কেনার অপরাধে হাবিবকে ১০ হাজার টাকা দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন-গরু কেনার প্রায় দেড় মাস হাবিব আমাকে ফোন দিয়ে বলেন আমি নাকি চোরাই গরু কিনেছি। তখন সে আমাকে প্রশাসনের ভয়ভীতি দেখায়। পরে সে ১০ হাজার টাকা দাবী করে। টাকা দিলে সব মেনেজ করবে। লোক লজ্জার ভয়ে আমি তাকে ১০ হাজার টাকা দেই। এখন সে আরো ৫ হাজার টাকা দাবী করে আসছে। পরে বিষয়টি গ্রামের মুরুব্বিদের অবগতি করেছি।আমি প্রশাসনের কাছে বিচার চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিবুর রহমান হাবিবের সাথে মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন ধরেন নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

আপডেট সময় ১২:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬