হবিগঞ্জ ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কালার অব নেচার’ সিজন-৪ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি ((ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, নাট্যনির্দেশক সাইফুল জার্নাল, সমাজসেবক নাসির উদ্দীন ও সৈয়দ মাসুক আহমেদ।

এ সময় চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, সহসভাপতি রুবেল তালুকদার, রেজুয়ানা ইসলাম উপমা, আদেল চৌধুরী আদিব, সাকিব আহমেদ, মাহবুব হাসান নিবিড়, ফারদিন শেখ তিহাম ও আয়মান চৌধুরী আলভি উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপনে অংশ নেন ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহসভাপতি ডা. এস. এস. আল আমিন সুমন, সৈয়দ আবু সালেহ শামীম, নারায়ণ শর্মা, মিহির চৌধুরী, রেজাউল হক মিন্টু, মনিরুল ইসলাম জুয়েল এবং ফটোগ্রাফার সাহেদ ও রাকিবসহ অন্যরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেল ৫টায় বন্যপ্রাণীর আলোকচিত্রবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে সোসাইটির সদস্যদের তোলা মোট ৫৫টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে প্রকৃতি, বন্যপ্রাণী ও মানবজীবনের নানা দিক উঠে এসেছে। প্রদর্শিত ছবিগুলো দেখে দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রদর্শনীর উদ্বোধক সাংবাদিক সালেহ উদ্দীন বলেন, এ আয়োজন চুনারুঘাটে তারুণ্যের জাগরণ সৃষ্টি করেছে। আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি ও মানবপ্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। ছবিগুলো মানুষের সুপ্ত অনুভূতিকে জাগ্রত করে, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ায় এবং স্মৃতির ক্যানভাস তৈরি করে।

আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন স্থানীয় তরুণদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬