হবিগঞ্জ ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ
সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শমসেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফার আহ্বান

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

  • লন্ডন প্রতিনিধি:
  • আপডেট সময় ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের অংশগ্রহণে ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খান। তাঁরা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশ নেন শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদসহ অনেকে।

সভায় ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমসেরনগর বিমানবন্দর চালুসহ ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

সভায় সংগঠনের বিগত দিনের আর্থিক ও সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহিবুর রহমান। সাধারণ সম্পাদক লিটন চৌধুরী তাঁর বার্ষিক প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলার ৬০০টি অসচ্ছল পরিবার ও ছয়টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাকের মাধ্যমে এক হাজার পথচারীর মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে ৫০০ জন নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

পাশাপাশি প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় চারটি করে মোট আটটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আরও এক লাখ টাকা ব্যয়ে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ এবং জেলা জজ আদালতে চেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত বছর সংগঠনের পক্ষ থেকে জেলার উন্নয়ন ও মানবিক কার্যক্রমে মোট প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

সভায় আগামী সম্মেলনের আগে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সংগঠনের উপদেষ্টাবৃন্দ সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টিমের সাবেক সংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুরসহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুর রহমান।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের সাংগঠনিক অগ্রযাত্রা এবং মানবিক ও সমাজকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শমসেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফার আহ্বান

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬