“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এবং “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিক আনোয়ার, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবরু এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সহযোগিতা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
চুনারুঘাট প্রতিনিধি: 











