হবিগঞ্জ ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
প্রথম পুরস্কারের স্পন্সর এফ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান গিয়াস উদ্দিন

হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

হবিগঞ্জে প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাওলানা মুফতি হাফেজ জাকারিয়া আহমেদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ৫ পারা ও ১০ পারা—দুটি বিভাগে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হাফেজ মুফতি খন্দকার হেলাল উদ্দিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মো. আবিদুর রহমান, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ শাহরিয়া বিন সাদীসহ অন্যরা।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

গাউসিয়া সুন্নীয়া একাডেমি ও নূরানী মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোশতাক এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান উসমানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফাতেমা নূর ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম, সাংবাদিক মো. রহমত আলী, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম চৌধুরী, মো. ছানু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পবিত্র কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করা হচ্ছে। এ উদ্যোগ নতুন প্রজন্মকে পবিত্র কোরআন শিক্ষায় আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক আয়োজনের পাশে থাকা ও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার প্রথম বিভাগের প্রথম পুরস্কার স্পন্সর করেন যুক্তরাজ্যপ্রবাসী দানবীর ও ফাতেমা নূর ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্পন্সর করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোশতাক।

দ্বিতীয় বিভাগের প্রথম পুরস্কার স্পন্সর করে হোটেল এভালন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ফাতেমা নূর ফাউন্ডেশন ইউকে, সকল স্পন্সর, আয়োজক ও প্রতিযোগীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রথম পুরস্কারের স্পন্সর এফ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান গিয়াস উদ্দিন

হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় ১১:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬