হবিগঞ্জ ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি

চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

  • সাজিদুল ইসলাম :
  • আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নাশিদ সন্ধ্যা। চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ আসর থেকে শুরু হওয়া এ আয়োজনে ইসলামি সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতেরও আয়োজন থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দীন আহমদ।

আয়োজক সূত্রে জানা গেছে, নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন আবু সুফিয়ান, আহমদ আব্দুল্লাহ, জুলাই সংগীতের লেখক ও সংগীত শিল্পী আবু উবায়দা, মাশকুর এলাহী, সায়নান, সায়েম ও শাহরীয়ার। এ ছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এম আর নোমান ও জাহিদ বিন শাহনুর অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শেখ শহিদুল ইসলাম আল-আজহারী। তিনি সৌদি আরব, ইরান, কুয়েত ও ভারত থেকে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, দীপ্ত টিভি ও এসএ টিভির নিয়মিত ক্বারী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাআত দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মিনারুল ইসলাম দানিয়াল। এতে উপস্থিত থাকার জন্য ধর্মপ্রাণ মানুষ ও ইসলামি সংগীতপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন ও সেক্রেটারি হাফেজ আশরাফ আলী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানতে ০১৭১৭-৪৪৭১৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬