হবিগঞ্জ ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান !

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে পাখি ও বন্যপ্রাণী শিকারের অভিযোগ ওঠা বদু মিয়ার বাড়িতে গেছেন হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তারা। এ সময় হবিগঞ্জের ডিএফও কার্যালয়ের কর্মকর্তা মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বদু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাদারভাবে পাখি ও বন্যপ্রাণী শিকারের অভিযোগ রয়েছে। স্বামীর পাখি শিকারের প্রতিবাদ জানিয়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তার স্ত্রী তানিয়া আক্তার। তিনি স্বামীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

বিষয়টি জানার পর বন বিভাগের কর্মকর্তারা বদু মিয়ার বাড়িতে গিয়ে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তবে বদু মিয়া পাখি শিকারের অভিযোগ অস্বীকার করে বলেন, একসময় পাখি শিকার করলেও বর্তমানে তিনি আর পাখি শিকার করেন না। স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের পারিবারিক সমস্যারও সমাধান হয়েছে। প্রায় তিন বছর বাবার বাড়িতে থাকার পর স্ত্রী তানিয়া আক্তারকে আবারও নিজের বাড়িতে তুলে নিয়েছেন বদু মিয়া।

অর্থাৎ, পাখি শিকারের অভিযোগের তদন্তের পাশাপাশি এক উছিলায় দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর বিরোধেরও অবসান হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান !

পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান !

আপডেট সময় ০২:০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬