অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের উদ্যোগে হবিগঞ্জের পইল ইউনিয়নের এক অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান লন্ডন প্রবাসী মো. গিয়াস উদ্দিনের উদ্যোগে ১ নম্বর পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোহাম্মদ চন্দো মিয়াকে এ অনুদান দেওয়া হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম, উপদেষ্টা এমডি রহমত আলী, বিশিষ্ট সাংবাদিক ও প্রকৌশলী আব্দুস সালাম চৌধুরী, মোহাম্মদ হারুন অর রশিদ এবং মোহাম্মদ জিহান মিয়া।
এ সময় আয়োজকেরা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই আদর্শকে সামনে রেখে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তাঁরা আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সব মানবিক উদ্যোগের সফলতা কামনা করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি : 






















