হবিগঞ্জ ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। একসময় বিদ্যালয়টিকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল, নানা সংকটের কারণে তা অনেকটাই ম্লান হয়ে এসেছে। তবে নতুন চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টি আবারও ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলছে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। কয়েক বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হয়েছে। কমিটি গঠিত হলেও অনেক সময় তা কার্যকরভাবে বিদ্যালয় পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ রয়েছে। ফলে অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা দেখা দিয়েছে।

অভিভাবকদের প্রত্যাশা, যোগ্য ও দক্ষ শিক্ষক, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পেতে পারে। কারণ এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন অনেক মানুষ। তাদের প্রত্যাশা, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় শুধু নামেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে মাধবপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সম্প্রতি বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। নতুন ভবন নির্মাণকে বিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। নতুন অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, বিদ্যালয়টির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে গুরুত্ব দেওয়া

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

আপডেট সময় ০৩:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬