হবিগঞ্জ ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদের ব্যবস্থাপনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের চিলড্রেন পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও অনুষ্ঠানের আয়োজক সৈয়দ মুশফিক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, অ্যাডভোকেট শামসু মিয়া চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আব্দাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামসুল হুদা ও অ্যাডভোকেট রহমতে এলাহি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আমিনুল ইসলাম বাবুল, মো. কোহিনূর আলম ও মো. জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাতেন চৌধুরী জাকি, ওয়াহিদুজ্জামান, জামিউর রহমান জামু, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, আরিফে রাব্বানী টিটু, মো. তৌফিকুল ইসলাম, রুমেল চৌধুরী, শেখ ফেরদৌস, হেলাল মূর্শেদ, মো. আলমগীর মিয়া, হুমায়ুন আহমেদ সুমন, রাসেল মোল্লা, শেখ সাদ্দামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সিনিয়র সহসভাপতি রোটারিয়ান মহসিন আহমেদ ও শামসুল তালুকদার জুয়েল।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, ‘হবিগঞ্জবাসীর উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার সাধ্যমতো হবিগঞ্জের উন্নয়নে কাজ করে যাব।’

অনুষ্ঠানে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আহমেদ আলী মুকিবকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

আপডেট সময় ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬