হবিগঞ্জ ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে লাইসেন্সবিহীন সাতটি অবৈধ করাতকল (স-মিল) সিলগালা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ দল। অভিযানে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শানখলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানসংশ্লিষ্টরা জানান, শানখলা বাজারের আধা কিলোমিটারের মধ্যে লাইসেন্স ছাড়াই সাতটি করাতকল পরিচালনা করা হচ্ছিল। অভিযানের সময় করাতকলগুলোর কোনোটিতেই সংশ্লিষ্ট মালিক বা কর্মচারীদের পাওয়া যায়নি। পরে লাইসেন্স না থাকায় করাতকলগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত পিআরও মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। সিলগালা করার পরও কেউ করাতকলগুলোতে কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। এ সময় হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনসহ উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

আপডেট সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬