হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলাও রয়েছে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজিব আহমেদ : 









