হবিগঞ্জ ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • সাজিদুল ইসলাম :
  • আপডেট সময় ১০:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে জেলাব্যাপী হিফজুল কুরআন ও সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৬ এবং সীরাত মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টা থেকে শামসূল উলূম কওমী মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, হিফজুল কুরআন প্রতিযোগিতার পৃথক আয়োজন করা হবে চুনারুঘাটের নোয়ানী এলাকায় মডেল মসজিদ সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা অ্যান্ড কিন্ডারগার্টেনে।

প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে অনূর্ধ্ব-১৩ বছর বয়সী শিক্ষার্থীরা ধারাবাহিক যেকোনো ১০ পারা হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ বিভাগে প্রথম পুরস্কার ১২ হাজার, দ্বিতীয় ১০ হাজার, তৃতীয় ৮ হাজার, চতুর্থ ৫ হাজার এবং পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা। এছাড়া ষষ্ঠ থেকে ১৫তম স্থান অর্জনকারীদের প্রত্যেককে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

‘খ’ গ্রুপে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সীরাতবিষয়ক প্রবন্ধ, ছড়া-কবিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে ১ হাজার ৪০০ টাকা সমমূল্যের সীরাতগ্রন্থ, দ্বিতীয় পুরস্কার ১ হাজার টাকা সমমূল্যের সীরাতগ্রন্থ এবং তৃতীয় পুরস্কার ৫০০ টাকা সমমূল্যের সীরাতগ্রন্থ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে ছয়টি করে মোট ১৮টি বিশেষ পুরস্কার হিসেবে সমমূল্যের সীরাতগ্রন্থ দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

মাহফিলে সভাপতির করবেন জামিয়া শামসুল উলূম চুনারুঘাটের সদরে মুহতামিম মাওলানা জহুর আলী। এতে মাওলানা উলফত উল্লাহ, পীরে কামিল শায়েখ আব্দুল মজিদ, মাওলানা শাহ্ আলাউদ্দীন, মুফতি ফজলুল হক ও মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

আলোচক হিসেবে থাকবেন তরজুমানে আহলে সুন্নাহ ও ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ সভাপতি শায়খুত তাফসির আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী। এছাড়া মুফতি অলিউর রহমান ও মুফতি মুশাহিদ কাসেমীসহ অন্যান্য আলেম মাহফিলে আলোচনা করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর বয়ান হবে বাদ এশা, মুফতি অলিউর রহমানের বয়ান বাদ মাগরিব এবং মুফতি মুশাহিদ কাসেমীর বয়ান বাদ আছর।

উলামা পরিষদ চুনারুঘাটের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রয়োজনে ০১৭১৭-৪৪৭১৭১, ০১৭১১-২৩৬৫৫৩ ও ০১৭৬০-৮৬৪৬০০, ০১৩০৯-১৮৪০০৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য যে, চুনারুঘাটে উলামা পরিষদ ৩০ এপ্রিল ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সক্রিয় ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

আপডেট সময় ১০:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬