হবিগঞ্জ ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি এক্সক্যাভেটরের ইঞ্জিন ভেঙে দেওয়া হয়েছে। একই অভিযানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার উছমানপুর ইউনিয়নের মুছিছড়া এলাকায় অবৈধভাবে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মুছিছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা এক্সক্যাভেটরের ব্যাটারি খুলে নিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা এক্সক্যাভেটরের ইঞ্জিন হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে আহমদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি তেল বিক্রির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে বিক্রেতা জ্যোৎস্না আক্তার (স্বামী—মিজানুর রহমান), সাং—বনগাঁওকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কাটা এবং লাইসেন্স ছাড়া তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা

চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় ০৮:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬