হবিগঞ্জ ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ পাঁচ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে কমিটির সদস্য হিসেবে মো. সাজিদুল ইসলামকে সভাপতি, মো. বাবুল মিয়াকে অভিভাবক সদস্য, মো. আব্দুস সালামকে সাধারণ শিক্ষক সদস্য এবং মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।

বোর্ডের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এ কমিটি যেকোনো সময় বাতিল করা যেতে পারে। পাশাপাশি বর্তমান এডহক কমিটির মেয়াদকালের মধ্যেই বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এ ছাড়া আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত—উভয় দিক থেকেই সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

আপডেট সময় ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬