হবিগঞ্জ ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই রিপটন

  • মোঃ সুমন মিয়া
  • আপডেট সময় ০৯:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনিত হয়েছেন চুনারুঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক রিপটন পুরকায়স্থ। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সভায় জানানো হয়, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার এস আইদের কার্যক্রম পর্যালোচনা করে চুনারুঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক রিপটন পুরকায়স্থকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়। এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন মাদকদ্রব্য উদ্ধারে একজন চৌকস পুলিশ অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত হওয়ার পর এস আই রিপটনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- পুরষ্কারপ্রাপ্তি কর্মের প্রতি দায়িত্ব আরো বাড়িয়ে দেয়, মাদকের বিরুদ্ধে আমি সবসময়ই জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি, ভবিষ্যতেও করবো।

সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই রিপটন

আপডেট সময় ০৯:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫