হবিগঞ্জ ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

  • তোফাজ্জল মিয়া
  • আপডেট সময় ০৩:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অভিজ্ঞতা সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”। দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।

১২ আগস্ট (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আলাওল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা যুব উন্নয়নের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারী ও পুরুষের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়।

ওসি নূর আলম বলেন, “সনদ হচ্ছে কালিতে লেখা একটি কাগজমাত্র। এর আসল মূল্য তখনই পাওয়া যায়, যখন একজন মানুষ তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।”

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা চাইলে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ যদি মৎস্য চাষ করতে চান, ইজারার জন্য জলমহাল রয়েছে—যা তারা কাজে লাগাতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

আপডেট সময় ০৩:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫