হবিগঞ্জ ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে জমি-জমা নিয়ে সংঘর্ষে নিহত ১: গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চেরাগ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (১৪আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মদিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মদিরকোনা গ্রামের একটি জমি নিয়ে তার আপন নুরুন্নাহারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও রয়েছে।

ঘটনার দিন সকালে চেরাগ আলী, মেরাজ মিয়া ও সমিজ আলী জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এসময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

গুরুতর আহত চেরাগ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মেরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে সমিজ আলী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে দ্বিতীয়বার হামলার চেষ্টা হয় বলে জানা গেছে।

পরে পুলিশ সদর হাসপাতাল থেকে চুনারুঘাটের বাসুল্লাহ এলাকার অভিযুক্ত ইয়াছিন আহমেদ ওরফে জুলকাশ (২২) এবং মো. আকরাম (২২)কে আটক করে। চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, নিহত ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে জমি-জমা নিয়ে সংঘর্ষে নিহত ১: গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫