হবিগঞ্জ ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় কেরাত প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও গাউছিয়া দারুল কেরাত প্রশিক্ষণে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

পবিত্র রমজানের ২৬ তারিখে  দুপুর দুইটায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মীর জুবাইর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাহিত্য ও পরিবার কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী হিমু এবং চুনারুঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সুমন মিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজল, গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্সী, গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ, ডুলনা ইয়াং ইস্টার ক্লাব সোসাইটির সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং হবিগঞ্জের ইউপি ট্যাক্স অফিসার মোহাম্মদ সজল মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার খলিল আহমেদ, মাস্টার মাহমুদুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুরআন শিক্ষা ও দারুল কেরাত প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, কুরআনের শিক্ষা সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে দারুল কেরাত কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করায় দেশ ও প্রবাসে থাকা সকল শুভানুধ্যায়ী ভাই-বোনদের জন্য বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট সময় ০২:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬