হবিগঞ্জ ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে হবিগঞ্জ জেলার অবস্থা পর্যালোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং এর লঙ্ঘনের বর্তমান অবস্থা তুলে ধরতে সিভিল সোসাইটি ও গণমাধ্যমকর্মীদের সাথে একটি “শেয়ারিং মিটিং” অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে সেবা, সহযোগিতায় ছিল WBB Trust ও বাংলাদেশ তামাক বিরোধী জোট। অনুষ্ঠানটি চুনারুঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সেবা’র প্রতিষ্ঠাতা ও পরামর্শক ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ খালিদ হাসান।

সভায় হবিগঞ্জ জেলায় তামাক ব্যবহারের বর্তমান অবস্থা ও আইন লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থাপনায় সাম্প্রতিক এক জরিপের ফলাফল জানানো হয়, যেখানে দেখা যায়— অনেক পাবলিক স্থানে এখনও প্রকাশ্যে ধূমপান হচ্ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রি ও অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রির ঘটনা উদ্বেগজনক। এছাড়া অনেক স্থানে সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব ও ধূমপানমুক্ত এলাকা বাস্তবায়নে ঘাটতি রয়েছে।

বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, শিক্ষক সমাজ, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। সভার শেষে উপস্থিত সবাই তামাকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে হবিগঞ্জ জেলার অবস্থা পর্যালোচনা

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬