হবিগঞ্জ ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে মরা খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : ১ জনের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একজনকে ১মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের গোলগাঁও এলাকার মরা খোয়াই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: মিজান মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এ কাজে জড়িত অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত মো: মিজান মিয়া (২৮) বাহুবল উপজেলার খিল বামৈ গ্রামের কাজী নানু মিয়ার ছেলে।

অভিযান পরিচালনার সময় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে মরা খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : ১ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬