হবিগঞ্জ ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাট ফুটবল একাডেমির উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে ইফতার মাহফিল

চুনারুঘাট ফুটবল একাডেমি’র উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর শহরের উত্তর বাজারে অবস্থিত সিগনেচার কফি শপে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক জাপানী, বিশিষ্ট ব্যবসায়ী মাসজেদুল ইসলাম লুবন, ইম্পেরিওল গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান খান জুমেল, সাংবাদিক মোহাম্মদ সুমন, কোচ শামীমুর রহমান, রেফারি আব্দুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী কাজল, জসিম, রমজান, রাজীব, খেলোয়াড় শওকত হেলাল, রাকিব আহমেদ,সোহাগ, শাহজান, সাকিব, শাহিন, আকিল, সজিব, রাহুল, জিদান, অপু, শয়ন, তপন, রিত্তিক, জুনেল, নিরব, রিহাদ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও একাডেমির খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশ নেন।

ইফতার মাহফিল নাজিম উদ্দিন সামসু বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ করে। ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণরা মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

একাডেমির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও একাডেমির উদ্যোগে খেলোয়াড়, সংগঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি জানান, ইফতারকে কেন্দ্র করে খেলোয়াড় ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

একাডেমির সভাপতি ফারুক আহমেদ লিপু বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে একাডেমি বিভিন্ন সময় প্রশিক্ষণ, প্রীতি ম্যাচ ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখতে একাডেমির কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন ব্যবসায়ী মারুফ আহমেদ। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাট ফুটবল একাডেমির উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে ইফতার মাহফিল

আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬