হবিগঞ্জ ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে দিনভর অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ও ট্রাক্টর জব্দ

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অবৈধ কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মো. জিয়াউর রহমান। এ সময় চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও চুনারুঘাট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে আমুরোড বনগাঁও এলাকায় পূর্বানুমোদন ছাড়াই কৃষিজমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের দায়ে লক্ষীপুর গ্রামের মো. সেলিম মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর চালক নদী পাড়ি দিয়ে পালিয়ে যান।

অপরদিকে একই অভিযানে আমুরোড বনগাঁও গুচ্ছগ্রাম সংলগ্ন খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মধ্য আমকান্দি গ্রামের মো. অলিউর রহমান সোহাগকে একই আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নদীর পাড় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপস্থিত স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

এছাড়া চুনারুঘাটের পশ্চিম পীরেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উষাইনগর গ্রামের মো. চেরাগ আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে দিনভর অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ও ট্রাক্টর জব্দ

আপডেট সময় ১১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬