হবিগঞ্জ ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নুর আলম

  • আলা উদ্দিন
  • আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এর মধ্যে চুনারুঘাট থানার ওসি নুর আলম সর্বাধিক সাফল্য অর্জন করায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয় এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন একজন ওসির দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ।

ওসি নুর আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন এ অর্জন শুধু আমার নয় চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপার মহোদয়ের স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।

সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নুর আলম

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫