হবিগঞ্জ ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন
বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবীতে

বাহুবল নবীগঞ্জের পর এবার চুনারুঘাটে বিএনপির ঝাড়ু মিছিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

  • চুনারুঘাটে ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

    গতকাল বিকালে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার গোলচত্বরে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অভিযোগ করেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির পতাকা আঁকড়ে ধরে রেখেছি, অথচ উপজেলা বিএনপির নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের বাদ দিয়ে একটি লেজুরভিত্তিক পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।

    মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ি বিএনপির উপজেলা কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদে ছাত্রদলের প্রতিনিধি থাকার কথা, এক্ষেত্রে এটি অমান্য করা হয়েছে। আমরা এই কমিটি বাতিল করে নতুন কমিটি চাই।

    উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক তালুকদার বলেন- নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে একটি কার্যকরী কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    পথসভায় আরো বক্তব্য রাখেন-১০ নং মিরাশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রব মাস্টার, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মীর সেলিম, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি কাছম আলী মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ দিদার হোসেন সর্দার, সাবেক সহ সম্পাদক সৈয়দ তোফাজ্জুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ রুবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবীতে

বাহুবল নবীগঞ্জের পর এবার চুনারুঘাটে বিএনপির ঝাড়ু মিছিল

আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫