হবিগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে চুরি হওয়া কাঠ উদ্ধার করেছে বন বিভাগ

চুনারুঘাটের রেমা চা বাগান থেকে চুরি হওয়া গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনাচং বাজার এলাকা থেকে গর্জন, চাপালিশ ও বনাকের ৫৫.৪৫ ঘনফুট গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান-
গোপন সংবাদের ভিত্তিতে সোনাচং বাজার এলাকা থেকে চুরি হওয়া কাঠগুলো উদ্ধার করে ভোলারজুম বাজারে সিপিজির সদস্য আমিন মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত কাঠগুলো কালেঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে আসা হবে। কাঠ চুরির সাথে জড়িতদের সনাক্ত করা না গেলেও এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে চুরি হওয়া কাঠ উদ্ধার করেছে বন বিভাগ

আপডেট সময় ০২:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫