হবিগঞ্জ ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও
চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকায়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী পূণর্বিবেচনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী পূণর্বিবেচনার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

রবিবার (৯ নভেম্বর) জেলার চুনারুঘাট শহরে এ মিছিল ও সমাবেশে অংশ নেন– উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সলের স্থলে পুণর্বিবেচনা করে শাম্মী আক্তারকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা এ সমাবেশের মাধ্যমে দাবী জানিয়েছেন।

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, “বর্তমান প্রার্থী প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন না। তাই তরুণ ও যোগ্য নেত্রী শাম্মী আক্তারকে পুনর্বিবেচনা করা হোক– এটাই তৃণমূলের দাবি।”

চুনারুঘাট পৌর ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান সুজন বলেন, “দলের কঠিন সময়ে শাম্মী আক্তার সবসময় ছাত্রদলের পাশে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা রাজপথের অগ্নিকন্যা।”

এদিকে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত বলেন, “আমরা রাজপথে মামলা-মোকদ্দমায় যখন বিপর্যস্ত, তখন শাম্মী আক্তার ছিলেন আমাদের সাহসের প্রতীক। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাই তাঁর মনোনয়ন পূণর্বিবেচনা করা উচিত।”

এছাড়াও চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামশেদ আলী রাসেলের নেতৃত্বে কলেজ ছাত্রদলের কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকায়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী পূণর্বিবেচনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫