হবিগঞ্জ ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত

  • মোঃ সুমন মিয়া
  • আপডেট সময় ০১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সহযোগিতায় এবং চুনারুঘাট উপজেলা ‘সেবা’ কর্তৃক উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জনাব সৈয়দ মিছবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাওছার শোকরানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। জনাব সাইফুল কাদের, সহকারী অধ্যাপক, সুজা মেমোরিয়াল কলেজ, শমসেরনগর, মৌলভীবাজার। ডা. মোহাম্মদ আব্দুল মোছাব্বির, প্রতিষ্ঠাতা ও পরামর্শক, সেবা। মোছা. তানজিনা খানম, নির্বাহী পরিচালক, সেবা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার ২৯টি বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে মেলাটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শিক্ষার্থীরা নানান ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, মডেল ও উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন করে।

তাদের প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব শক্তি উৎপাদন, পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে প্রযুক্তি উদ্ভাবন, পানি পরিশোধন যন্ত্র, স্মার্ট কৃষি ব্যবস্থা, সৌরশক্তি নির্ভর মডেল, বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, রোবটিক্স, ও স্মার্ট ভিলেজ প্রজেক্ট ইত্যাদি। এসব প্রকল্প দর্শনার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে গভীর আগ্রহ ও প্রশংসা কুড়ায়।

অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,
“এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে এ ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা নিজেরা তৈরি করা প্রকল্প প্রদর্শনের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। এতে তাদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বেড়েছে।

উল্লেখ্য, সেবা ২০১৮ সালের অক্টোবর মাস থেকে চুনারুঘাট উপজেলায় ৩০টি বিজ্ঞান ক্লাব গঠন করে নিয়মিতভাবে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম, প্রশিক্ষণ, কর্মশালা ও বিজ্ঞান ক্যাম্প আয়োজন করে আসছে। এই বিজ্ঞান মেলা সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ, যার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী মনোভাব গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তার পথে এগিয়ে নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

চুনারুঘাটে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫