হবিগঞ্জ ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

চুনারুঘাটে উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপিত
হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় একটি শোভাযাত্রা পৌর শহরে অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে ফিতা কেটে স্থানীয় ডিসিপি হাইস্কুল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে স্থানীয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ জয়ন্ত বণিক।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ  আলাউদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, উপজেলা প্রকৌশলী, ইউআরসি ইন্সট্রাকটর, ছাত্র সমন্বয়ক তোফাজ্জল হোসেন সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্টানে অতিথিরা প্রাণিসম্পদের সার্বিক উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত উদ্যোগ এবং খামারি বান্ধব কর্ম পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রানিসম্পদের উন্নয়ন সম্ভব।
সভাপতি তার বক্তব্য উল্লেখ করেন যে, পুষ্টির নিশ্চয়তা আর নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। বাংলাদেশের প্রতিটি পরিবার একটা প্রোডাকশন ইউনিট হিসাবে প্রতিষ্ঠিত হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

আপডেট সময় ১২:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫