হবিগঞ্জ ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাট পৌরসভায় ৪নং ওয়ার্ডবাসীর সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

  • মোঃ সুমন মিয়া
  • আপডেট সময় ০৯:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ড (নয়ানী) গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মুখলিছুর রহমান। ১৭ নভেম্বর সোমবার রাত ৮ ঘটিকায় নয়ানী জামে মসজিদ সংলগ্ন মাঠে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ মতবিনিময় সভার আয়োজন করে।

ওয়ার্ড সভাপতি মোঃ মোতাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমীর ও (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী। কর্মপরিষদ সদস্য মাওলানা ইমদাদুল হক চৌধুরী, পৌর জামায়াতের সহ সভাপতি জুবায়ের আহমদ, চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহ, সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মারুফ আহমেদ, ব্যবসায়ী মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এলাকার মুরুব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিগণ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুখলিছুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কুরআনের শাসনই একমাত্র সমাধান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সমর্থন নিয়ে ক্ষমতায় গেলে চুনারুঘাট-মাধবপুরের দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে”। এর আগে চুনারুঘাট বাজারের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন মাওলানা মুখলিছুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

চুনারুঘাট পৌরসভায় ৪নং ওয়ার্ডবাসীর সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

আপডেট সময় ০৯:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫