হবিগঞ্জ ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

আইসিবিএস চালু উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম (আইসিবিএস) চালুর কার্যক্রম শুরু করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এ কারণে আগামী ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিল পরিশোধসহ বিলিং-সংক্রান্ত বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্যমান বিলিং সফটওয়্যার থেকে আইসিবিএস-এ রূপান্তরের কাজ পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে ২০ জুন ২০২৬ তারিখ সকাল ৯টা পর্যন্ত সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক এবং পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ ও বিলিং-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বিকাশ ও রকেটের মাধ্যমে ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট থেকে ২০ জুন সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ বিল গ্রহণ কার্যক্রমও বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ২০ জুন সকাল ৯টার পর থেকে বিকাশ, রকেট, উপায়, মাইক্যাশসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। তবে ওই দিন (২০ জুন) অফিসের ক্যাশ শাখা ও ব্যাংকের মাধ্যমে বিল গ্রহণ করা হবে না।

সাময়িক সেবা বন্ধ থাকার কারণে যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল আরোপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা ২০ ও ২১ জুন বিলম্ব মাশুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাবেন।

এদিকে, সফটওয়্যার রূপান্তর কার্যক্রমের কারণে ১৫ জুন বিকেল ৪টা থেকে ২০ জুন সকাল ৯টা পর্যন্ত অনলাইনে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহণও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

আইসিবিএস চালু উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে

আপডেট সময় ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬