হবিগঞ্জ ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Logo ফাইনালেও দুর্দান্ত খেলে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন Logo তালাকপ্রাপ্ত স্বামীর এসিড নিক্ষেপে প্রাণ কোম্পানির শ্রমিক গুরুতর আহত

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির পাশে সমাজসেবক এম এ মালেক (জাপানি)

  • সাজিদুল ইসলাম:
  • আপডেট সময় ০১:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব অনদা ইন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব এম এ মালেক (জাপানি) চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির প্রতি উদার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় অংশগ্রহণের জন্য একাডেমির পক্ষে দুইজন দেশি ও বিদেশি খেলোয়াড়ের সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর এই মহৎ উদ্যোগে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের এগিয়ে নিতে জনাব এম এ মালেক (জাপানি) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই অবদান চুনারুঘাটের ক্রীড়া অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির কর্মকর্তা, খেলোয়াড় এবং উপজেলার সর্বস্তরের ফুটবলপ্রেমীরা তাঁর এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ক্রীড়ার উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।

চুনারুঘাট উপজেলা ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে জনাব এম এ মালেক (জাপানি)-কে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ

চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির পাশে সমাজসেবক এম এ মালেক (জাপানি)

আপডেট সময় ০১:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬