হবিগঞ্জ ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

পূবালী ব্যাংক চুনারুঘাট শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

চুনারুঘাটে পূবালী ব্যাংক শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) বেলা ৩টায় পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় ব্যাংকের শাখার ব্যবস্থাপক ভূঁইয়া আল মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সরোওয়ার আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান খান, প্রচার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, সদস্য মিজানুর রহমান, জসিম মিয়া সহ অনেকেই।

সভা সঞ্চালনা করেন-চুনারুঘাট শাখার অপারেশন ম্যানেজার মোঃ সাহিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ কেক কেটে ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ সূচনা করেন।

এই বিশেষ আয়োজনে ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধনের মাধ্যমে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা আরও সুসংহত ও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

পূবালী ব্যাংক চুনারুঘাট শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন

আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪