হবিগঞ্জ ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাটে ভুইছড়ায় আবারও বিষ প্রয়োগ, শতশত কেজি মাছ ও জলজ প্রাণী হত্যা

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুইছড়ায় আবারও বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে ছড়ায় থাকা শতশত কেজি মাছ ও জলজ প্রাণী হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে এ বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানান, এলাকাবাসী।

পরদিন (শুক্রবার) সকাল থেকে বৃষ্টির আগ পর্যন্ত ছড়া জুড়ে মরা মাছ ও জলজ প্রাণী ভাসতে দেখা গেছে। আশপাশের লোকজন জানান, সকালে মাছ কিছুটা শক্ত ছিলো। অন্তত ৫০/৬০ জন লোক ছড়া থেকে মৃত মাছ সংগ্রহ করেছেন। বিকালে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পঁচা গন্ধে আর ছড়ায় নামা যায় নি। তারা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা ছড়ায় বিষ প্রয়োগ করেছেন।

যার ফলে ছড়ার মাছ গুলো মরে পঁচে গিয়েছে। পানিতে বিষের গন্ধও ছিলো। কয়েক বছর ধরে একটি সংবদ্ধ চক্র প্রায় সময়ই ছড়ায় বিষ প্রয়োগ করে মাছ ধরে আসছে। ছড়ার পানি গিয়ে খোয়াই নদীতে পড়ে। জারুলিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আইয়ুব আলী ও একই গ্রামের ছুরাব আলীর পুত্র শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় বিদ্যুৎ ছিলো না।

তারা বাড়ির পাশের রাস্তায় বসে গল্প করছিলেন। এ সময় তারা ১০/১২ জনের একটি দলকে ভুইছড়ার দিকে এগুতে দেখেন। শাহজাহান টর্চ লাইট জ্বালালে দলটি দৌড়াতে শুরু করে। তাদের সাথে টানানো মাছ রাখার সরঞ্জাম ছিলো।

তাদের মধ্যে জারুলিয়া গ্রামের মৃত মনাফ মিয়ার পুত্র ছায়েদ আলী ও নুরুল হকের পুত্র শুভ মিয়াকে তারা চিনতে পান। স্থানীয় ওয়ার্ড মেম্বার কবির মিয়া বলেন, ছড়ায় বিষ প্রয়োগের সংবাদ পেয়ে তিনি সকালে ছড়ায় গিয়েছেন। তখন অসংখ্য মরা মাছ ও জলজ প্রাণী ছড়ার পানিতে ভাসছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

চুনারুঘাটে ভুইছড়ায় আবারও বিষ প্রয়োগ, শতশত কেজি মাছ ও জলজ প্রাণী হত্যা

আপডেট সময় ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩