হবিগঞ্জ ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সাড়ে ৫ কোটি টাকা মাদকসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের সাড়ে ৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা আটক।

টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে মাদকের চালান নিয়ে সাঁতার কেটে আসার সময় ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছেন বিজিবি । রোববার (৮ মে) দিবাগত রাতে টেকনাফ-২ বিজিবি সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে এই চালান আটক করে।  আটক রোহিঙ্গার নাম সাকের আলীকে (২২)। তিনি টেকনাফের ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবর পেয়ে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে কৌশলী অবস্থান নেন বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পর একজন মাদক পাচারকারী সাঁতার কেটে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে ধাওয়া করে কোমরে গামছায় অভিনব কায়দায় বাঁধা পোটলাসহ আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে পৃথক আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাকে  জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

সাড়ে ৫ কোটি টাকা মাদকসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় ১২:০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২