হবিগঞ্জ ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
এ বছর ১০১৪ জন যাত্রী হজ্জে যাচ্ছেন

আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

হবিগঞ্জ জেলার অন্যতম সেবাধর্মী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খোয়াই এয়ার ট্রাভেলসের উদ্যোগে আগামীকাল (১৯ এপ্রিল) শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বৃহৎ পরিসরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে জেলার শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে।

খোয়াই এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ থেকে এবছর ১ হাজার ১৪ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন।

যাত্রার পূর্বে যথাযথ প্রস্তুতি, আনুষ্ঠানিকতা এবং ধর্মীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করার জন্যই প্রতি বছরের ন্যায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করবেন হজ্জযাত্রীসহ তাদের পরিবারবর্গ এবং খোয়াই এয়ার ট্রাভেলসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসিম জানান- হজ্জের বিভিন্ন রীতি-নীতি, করণীয় ও আচরণগত দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে যাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে এবং সুশৃঙ্খলভাবে হজ্জ পালন করতে সক্ষম হবেন। এ জন্যই হজ্জ পালনের আগে সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এই প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে হজ্জযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে একটি উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, ফকিহ মাওলানা জাহাঙ্গীর আলম মোজাহিদ, মুফতি মাওলানা ফরিদ আহমেদ, উপাধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা জামাল আহমদ সাহেব, মাওলানা ইরফান আহমেদ আলী সাহেব, মাওলানা মুফতি সালেহ আহমদ, কাজী মাওলানা আব্দুল হাই সাহেব, মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবসহ অভিজ্ঞ মোয়াল্লেমগণ।

এই কর্মশালার মাধ্যমে হজ্জযাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তবিক দিকনির্দেশনাও লাভ করবেন, যা তাদের হজ্জ পালনে হবে সহায়ক ও ফলপ্রসূ।

উল্লেখ্য, খোয়াই এয়ার ট্রাভেলস দীর্ঘদিন ধরে হজ্জ ও ওমরাহ যাত্রীদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিয়ে আসছে এবং তাদের পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মানে দেশব্যাপী একটি সুপরিচিত নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

এ বছর ১০১৪ জন যাত্রী হজ্জে যাচ্ছেন

আগামীকাল শায়েস্তাগঞ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫