হবিগঞ্জ ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি মুফতি আবুল হাসিম

চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি খোয়াই এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা মুফতি আবুল হাসিম।

গতকাল সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর এর নামাজ আদায়ের মাধ্যমে এ ঈদগাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। মুফতি আবুল হাসিমের মা-বাবার রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসেবে গ্রামবাসীর জন্য উক্ত ঈদগাহ ময়দানের জমি দান করেন।

নামাজের পূর্বে শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আকতার মিয়া, বিশিষ্ট মুরুব্বি দিদার আলী, আলহাজ্ব মাওলানা ইরফান আলী, কৃষি ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন, হাজী আব্দুল মালেক, আইনজীবী শামসুল হক, হাজী শফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আজমান আলী, ডা. সুজনসহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

পরে গ্রামবাসীর পক্ষ থেকে জমিদাতা খোয়াই এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসিমকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাধবপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান। নামাজের পর দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন, দাতা মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশিম।

জমিদাতা মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশিম জানান, এ গ্রামের নিকটবর্তী কোনো ঈদগাহ ময়দান না থাকায় এলাকাবাসী ঈদ নামাজ পড়তে অনেক কষ্ট পোহাতেন।

তাই উনার বাবা-মা (মরহুম আলহাজ্ব আব্দুছ ছাত্তার ও মরহুমা ফুলজান বিবি) এর রূহের মাগফিরাত কামনায় এবং ঈদ নামাজ পড়তে এলাকাবাসীর সুবিধার জন্য এ ঈদগাহের জমি দান করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি মুফতি আবুল হাসিম

আপডেট সময় ০৫:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫