হবিগঞ্জ ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

সহকারি অধ্যাপক ডাঃ হিরন্ময় দাশ লন্ডন থেকে এম,আর,সি,পি ডিগ্রি অর্জন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ হিরন্ময় দাশ সম্প্রতি লন্ডনের রয়েল কলেজ অব ফিজিশিয়ান থেকে এম,আর,সি,পি (M,R,C,P) ডিগ্রী লাভ করেছেন।

এর পূর্বে তিনি পিজি হাসপাতাল থেকে কার্ডিওলজি বিষয় এমডি করেন।

শিক্ষা জীবনে ডাঃ হিরন্ময় দাশ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচ,এস,সি পাশ করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড, ঢাকা থেকে এম,বি,বি এস, কৃতিতের সহিত পাশ করেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পি,জি হাসপাতাল) ঢাকা থেকে এমডি (কার্ডিওলজি) করেন। তার পিতা হরে কৃষ্ণ দাশ ও মাতা নমিতা দাশ। পুরান মুন্সেফী কোয়াটার হবিগঞ্জ এর স্থায়ী বাসিন্দা। তার একমাত্র বড় ভাই অধ্যাপক ডাক্তার ধ্রুব দাশ বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক এবং স্ত্রী রুমি চৌধুরী একজন শিক্ষিকা।

উল্লেখ্য, ডাঃ হিরন্ময় দাশ প্রতি শুক্রবার সেবা ডায়াগনস্টিক সেন্টার চুনারুঘাট ও অন্যান্য দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টার কাজলশাহ সিলেটে রোগী দেখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

সহকারি অধ্যাপক ডাঃ হিরন্ময় দাশ লন্ডন থেকে এম,আর,সি,পি ডিগ্রি অর্জন

আপডেট সময় ০৩:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫