হবিগঞ্জ ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

‘নির্বাচনী নিরাপত্তায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীমান্ত নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে বক্তব্য দেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।

তিনি জানান, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবির ১৬টি বিওপি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। একই সঙ্গে নির্বাচনী নিরাপত্তা জোরদারে জেলার চারটি সংসদীয় আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতিটি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া পরিচালনা অব্যাহত রয়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান অধিনায়ক। এসব এলাকায় সীমান্তবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি জানায়, গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭ জনকে আটকসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

‘নির্বাচনী নিরাপত্তায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত’

আপডেট সময় ০২:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬