হবিগঞ্জ ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় বানিয়াচংয়ে দিনব্যাপি উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় । (৭মার্চ) সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শতকণ্ঠের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং পুরস্কার বিতরণের শেষে উক্ত ঐতিহাসিক দিবসটির সমাপ্তি হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, ২নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার প্রমুখ।

উক্ত দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণের ফলে মুক্তিযোদ্ধাদের মনে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা দীর্ঘ ৯ মাস পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র -ছাত্রীরা চমৎকারভাবে বঙ্গবন্ধুর ভাষণ ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

আপডেট সময় ০৫:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২