হবিগঞ্জ ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন

মাদকমুক্ত সুজাতপুর গড়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এনামের

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এনাম মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে দেওয়া এক পোস্টে তিনি সুজাতপুরকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

ফেসবুক পোস্টে এনামুল হক এনাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে। একজন মাদকাসক্ত যুবক তার স্বপ্ন, সম্মান ও পরিবারের আস্থা হারিয়ে ফেলে। তাই একটি উন্নত ও সমৃদ্ধ সুজাতপুর গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, “আজ আমাদের শপথ নিতে হবে—সুজাতপুরে মাদক নয়, শিক্ষা হবে শক্তি; অপরাধ নয়, উন্নয়ন হবে আমাদের পথ।”

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি খেলাধুলা, লেখাপড়া এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

পোস্টে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এনামুল হক এনাম বলেন, সুজাতপুরে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না।

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি—মাদককে না বলব, সুস্থ সমাজ গড়ব। সুজাতপুর হবে মাদকমুক্ত, এটাই আমাদের অঙ্গীকার।”

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, সুজাতপুরকে যেন মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন।

উল্লেখ্য, এনামুল হক এনাম ১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বানিয়াচং উপজেলা যুবদল (দক্ষিণ)-এর যুগ্ম আহ্বায়ক এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম আহ্বায়ক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন

মাদকমুক্ত সুজাতপুর গড়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এনামের

আপডেট সময় ১২:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬