হবিগঞ্জ ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

বানিয়াচংয়ে মজুদকৃত ৬শ লিটার তেল জব্দঃ ক্রেতাদের মাঝে বিক্রি

বানিয়াচংয়ে অভিযান চালিয়ে মজুদকৃত ৬শ লিটার তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল স্থানীয় জনতার মাঝে  বিক্রি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। আজ শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার স্থানীয় বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, অসাধু ব্যবসায়ীদের মজুদের ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। এ খবর জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড় বাজারের হানু মিয়া, আমির হোসেন মিয়া, গ্যানিংগঞ্জ বাজারের অন্ত স্টোর, বাদল এন্ড ব্রাদার্স ও সহিবুর এন্টার প্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদের গোডাউনে গিয়ে মজুদকৃত তেল জব্দ করে বোতলের গায়ে লেখা প্রতি ২ লিটার তেল ৩২০ টাকা ও ৫ লিটার ৮০০ টাকা দরে ক্রেতাদের নিকট বিক্রি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, মূল্য বাড়ার আগের তেল মজুদ করে বর্তমান মুল্য প্রতি ২ লিটারের বোতল ৪ শত টাকায় বিক্রি করছিল অসাধু ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৬শ লিটার তেল জব্দ করে উপস্থিত ক্রেতাদের কাছে ৩২০ টাকা দরে বিক্রি করিয়ে দিয়েছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বানিয়াচংয়ে মজুদকৃত ৬শ লিটার তেল জব্দঃ ক্রেতাদের মাঝে বিক্রি

আপডেট সময় ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২