হবিগঞ্জ ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

সরকারি যাকাত ফান্ডে হবিগঞ্জ চেম্বারের ৫০ হাজার টাকা প্রদান

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির আহবানে সারা দিয়ে এবার হবিগঞ্জে সরকারি যাকাত ফান্ডে অনেকেই টাকা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সরকারী যাকাত ফান্ডে ৫০ হাজার টাকা প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর কাছে এই টাকা তুলে দেন চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,চেম্বার এর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান বাচ্চু, পরিচালক আব্দুর রহমান, সচিব মোঃ আরজু মিয়া তালুকদার।

চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম যাকাত ফান্ডে আরও অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে কাজ করবেন বলে জানান।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সরকারী ফান্ডে যাকাত আদায়ের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপনায় দরিদ্রদের কল্যাণে কাজ করার আহবান জানান। পরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সরকারী ফান্ডে যাকাতা আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গত বছর হবিগঞ্জ জেলায় ৮লক্ষ টাকা সরকারী ফান্ডে যাকাত এর টাকা পাওয়া যায়। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ১৮ লক্ষ টাকা। চেম্বার ছাড়াও একজন ব্যাক্তি উদ্যোগে কিছু টাকা প্রদান করেছেন। আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি যাতে করে সরকারী ফান্ডে আরও বেশী যাকাতের টাকা আদায় করা সম্ভব হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

সরকারি যাকাত ফান্ডে হবিগঞ্জ চেম্বারের ৫০ হাজার টাকা প্রদান

আপডেট সময় ০৪:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২