হবিগঞ্জ ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

চুনারুঘাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (৭ জুলাই)  মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাসপূর্ণ সিলিন্ডার বিক্রি করছে এমন প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করে এলপিজি গ্যাস বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

আপডেট সময় ০৯:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬