হবিগঞ্জ ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’

গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরতে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে হবিগঞ্জের দুটি উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপশাখা ও কোর্ট স্টেশন রোড উপশাখায় পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। এছাড়াও সংশ্লিষ্ট উপশাখার অফিসার ইন-চার্জ, ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং বিপুলসংখ্যক সম্মানিত গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন আমানত ও ঋণপণ্য, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং গ্রাহকসেবার নানা দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় গ্রাহকরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ধারাবাহিকভাবে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ আয়োজনের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’

আপডেট সময় ০৮:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬